advertisement
advertisement

নীরবে বাড়ছে কোলেস্টেরল, ফ্যাটি লিভার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
নীরবে বাড়ছে কোলেস্টেরল, ফ্যাটি লিভার

সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রম করা দরকার। এর জন্য জিমে যেতেই হবে, এমন নয়। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটাই যথেষ্ট

advertisement

আগে আমরা ভাবতাম হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, হার্টের রোগ—এগুলো ৫০-৬০ বছরের মানুষের অসুখ। এখন চট্টগ্রাম বা ঢাকার কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলেই দেখা যায়, ২২-২৩ বছরের ছেলের লিভারে চর্বি জমেছে, ২৮ বছরের মেয়ের কোলেস্টেরল ২৮০। বয়স কমছে, কিন্তু রোগ বাড়ছে। এটাই মেটাবলিক ডিজঅর্ডারের (বিপাকীয় সমস্যা) নতুন বাস্তবতা। মেটাবলিক ডিজঅর্ডার কোনো একক রোগ নয়, এটি একটি চক্র। এর মূলে রয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্স।

আমাদের শরীর যখন অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত শর্করা সামলাতে পারে না, তখন এই চক্র শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা, অনিয়মিত ঘুম, মানসিক চাপ এবং ধীরে ধীরে ওজন বাড়ার মতো বিষয়। আমাদের খাবারের ধরনেও বড় পরিবর্তন এসেছে। আগে ভাত, শাক, মাছ ও ডাল ছিল প্রধান খাবার। এখন অনেকের নাশতায় বার্গার, দুপুরে বিরিয়ানি ও কোমল পানীয়, রাতে ভাজা মুরগির মতো খাবার নিয়মিত জায়গা করে নিয়েছে।

অতিরিক্ত ভাজা-পোড়া খাবার, ট্রান্স ফ্যাট ও চিনিযুক্ত পানীয় শরীরে অতিরিক্ত ক্যালরি জমায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর