advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ৪৭০টি আসন, ব্যয় ১২ বিলিয়ন ডলার ও অনুপস্থিত প্রেসিডেন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ৪৭০টি আসন, ব্যয় ১২ বিলিয়ন ডলার ও অনুপস্থিত প্রেসিডেন্ট

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ওহাইওতে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ অক্টোবর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের গতিপথ নির্ধারণে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যদিও এবার কোনো ব্যালটেই প্রেসিডেন্ট ট্রাম্পের নাম থাকবে না।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই ‘মিডটার্ম’ বা মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণের পাশাপাশি অঙ্গরাজ্যগুলোর গভর্নর এবং স্থানীয় আইনসভার (স্টেট–লেভেল) কয়েক হাজার পদে কে দায়িত্ব নেবেন, তা নির্ধারিত হয়।মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ নিলে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে বাধা তৈরি হবে।

আবার ট্রাম্পের প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারি বাড়বে।অন্যদিকে রিপাবলিকানরা জয়ী হলে ওয়াশিংটনে দলটির নিয়ন্ত্রণ বজায় থাকবে।১০০ আসনের সিনেটে বর্তমানে রিপাবলিকানদের ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর