টানা বৃষ্টিতে ব্যাংককের অনেক এলাকা এখন আর নদীর মতো না, পরিণত হয়েছে পানির বিশাল লেকে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। বিকেলের দিকে হুট করে বৃষ্টি নামা এই শহরের জন্য নতুন কিছু না। আমাদের ঢাকার মতো বৃষ্টির পানিতে এই শহরেরও অনেক রাস্তা নদীর মতো হয়ে যায়। নর্দমা থেকে ইঁদুর আর তেলাপোকা বেরিয়ে আসে। প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় গাছপালা আর ভবনের গায়ে। কিন্তু এবারের বৃষ্টি ব্যাংককের সব হিসাব যেন পাল্টে দিয়েছে।
টানা বৃষ্টিতে ব্যাংককের অনেক এলাকা এখন আর নদীর মতো না, পরিণত হয়েছে পানির বিশাল লেকে। কোথাও কোথাও মাত্র দুই দিনে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমাদের দেশের মতো। লন্ডনে দুই মাসে যা হয়, ব্যাংককে দুই দিনেই প্রায় ততটা হয়েছে!এ বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড সরকার। তাঁদের মধ্যে কেউ পানিতে ডুবে, কেউ আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শহরজুড়ে ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন হাজার হাজার মানুষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।