সংবাদ সন্মেলনে কথা বলছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গই থাকছে। বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। এ নিয়ে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল আনা হবে।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজ্যের নাম আর বাংলা বা ওয়েস্ট বেঙ্গল হবে না।
নাম হবে পশ্চিমবঙ্গ।রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য ২০১৮ সালে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পাস করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার ওই প্রস্তাব অনুমোদন করেনি।তৃণমূল সরকারের আমলে নেওয়া ওই প্রস্তাব অনুমোদনের জন্য ভারতের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও অনুরোধ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু ‘বাংলা’ নামের প্রস্তাবে কেন্দ্রের সায় মেলেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।