এশিয়ান গেমসে তিনটি স্বর্ণ জিতে সবাইকে অবাক করে দিয়েছে ১৩ বছর বয়সী চীনা মেয়ে সাঁতারু ইউ জিদি
এশিয়ান গেমসে তিনটি স্বর্ণ জিতে সবাইকে অবাক করে দিয়েছে ১৩ বছর বয়সী চীনা মেয়ে সাঁতারু ইউ জিদি। সে ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ব্যক্তিগত মেডলি ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি ইভেন্টে প্রথম হয়েছে। মেডলি সাঁতার হলো সাঁতারের এমন একটি প্রতিযোগিতা, যেখানে একজন সাঁতারু বা একটি দল নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে চারটি ভিন্ন সাঁতারের ধরন ব্যবহার করেন।
নিজের সেরাটা দেখিয়ে সাঁতারের এই তিনটি কঠিন প্রতিযোগিতা জিতেছে সে।চীনের এই কিশোরী শুরু থেকেই নিজের ছন্দে সাঁতার কেটে ৪ মিনিট ২৮.৫৬ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে। ২০১৪ সালের পুরোনো রেকর্ডটি প্রায় ৪.৫ সেকেন্ডের ব্যবধানে ভেঙে দেয়। চলতি বছরে এটি বিশ্বের চতুর্থ দ্রুততম সময়।
এ বছরে শুধু কানাডার বিশ্ব রেকর্ডধারী সামার ম্যাকিনটশই তার চেয়ে কম সময়ে এই সাঁতার শেষ করেছেন।প্রতিযোগিতায় ইউ তারই দেশের কে ওয়েনক্সির চেয়ে ৩.৯৫ সেকেন্ড এগিয়ে থেকে প্রথম হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।