খুলনায় অনুষ্ঠিত হলো শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শিক্ষার্থীদের কেউ মা–বাবাকে নিয়ে, কেউ ভাইবোন নিয়ে, কেউ আবার বন্ধুদের সঙ্গে এসেছিল সংবর্ধনায়। সকাল সাড়ে আটটা বাজার আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে খুলনা জিলা স্কুল মাঠ। তাদের হইহুল্লোড়ে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবের আমেজ। ছোট ছোট দলে চলছিল আড্ডা। স্কুলজীবনের কাছের বন্ধু ও সহপাঠীদের দেখে কেউ কেউ জড়িয়ে ধরছিল।
কেউ আবার মুঠোফোনে সেলফি তুলে ধরে রাখছিল স্মৃতি।খুলনা সরকারি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বুশরা জামান বলে, ‘প্রথম আলো জিপিএ–৫ প্রোগ্রাম একটি আনন্দঘন মুহূর্ত। এটির জন্য দীর্ঘ দিনের অপেক্ষা ছিল। আয়োজন বেশ উপভোগ করছি।’প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় ৩ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত হলো শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে এই অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে খুলনা বন্ধুসভা।সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।