advertisement
advertisement

রেবন্তর বিরল মূর্তি উদ্ধার করে জাদুঘরে দিল বিজিবি, এই মূর্তির বিশেষত্ব কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
রেবন্তর বিরল মূর্তি উদ্ধার করে জাদুঘরে দিল বিজিবি, এই মূর্তির বিশেষত্ব কী

রেবন্তর, অপরাজিতা, জৈন তীর্থংকর

advertisement

রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার করা হয় সূর্যপুত্র রেবন্তর একটি বিরল মূর্তি। বেলে পাথরের তৈরি মূর্তিটি সপ্তম শতকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রত্নতত্ত্ব গবেষকেরা।

একই সঙ্গে উদ্ধার হওয়া আরও ২৫টি প্রত্ননিদর্শন এবং ১ হাজার ৮১৮টি ধাতব মুদ্রা জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।বরেন্দ্র অববাহিকার বিস্তৃত চরাঞ্চল ও সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা এসব প্রত্নসম্পদ সম্প্রতি জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক উপপরিচালক ও প্রত্নতত্ত্ব–গবেষক মোশারফ হোসেন মূর্তিগুলোর ছবি দেখে প্রাথমিকভাবে কয়েকটির সময়কাল ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করেছেন।

তাঁর ধারণা, উদ্ধার হওয়া রেবন্তর মূর্তিটি সপ্তম শতকের এবং এটি অত্যন্ত বিরল প্রত্ননিদর্শন।রেবন্তররেবন্তর বিরল মূর্তি কী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টের ‘রেবন্ত’–বিষয়ক কিউরেটরিয়াল নোট (সংগ্রহ-পরিচিতি) অনুসারে রেবন্ত বা রৈবত হিন্দুধর্মের একজন দেবতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর