জাহিদ হোসেন
বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে দেশের প্রবৃদ্ধি, গ্যাস-জ্বালানিসংকট, ব্যাংকিং খাত ও রাজস্ব আদায়ের ব্যাপারে যে তথ্যগুলো তুলে ধরেছে, তার সবই আমাদের জানা বাস্তবতা। এখন সরকার এর আলোকে কী পদক্ষেপ নেবে, সেটি গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে মোট দেশজ আয়ের (জিডিপি) প্রকৃত প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ।
আমি এই পর্যবেক্ষণের সঙ্গে সম্পূর্ণ একমত, চলতি অর্থবছরে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। তার পরের বছর যে ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, সেটাও যথেষ্ট দুর্বল। আবার ওই সময়ে যে এই প্রবৃদ্ধি অর্জিত হবেই, তারও নিশ্চয়তা নেই।
এ ছাড়া দারিদ্র্য বৃদ্ধি, বিনিয়োগ সংকোচন, রপ্তানি, বেসরকারি খাতে ঋণের প্রবাহ, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ ও শিল্প উৎপাদন হ্রাসের যে চিত্র উঠে এসেছে, তা–ও বাস্তবসম্মত।বিশ্বব্যাংক সংস্কারের জন্য প্রধানত তিনটি খাতে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।