জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের নেতৃত্বে লুফথানসার একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেছে। ৬ অক্টোবর, ২০২৫
দেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে জার্মানভিত্তিক উড়োজাহাজ সংস্থা লুফথানসার কাছ থেকে রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কারকেন্দ্র (এমআরও) স্থাপনে বিনিয়োগ চায় সরকার। একই সঙ্গে দেশে দক্ষ জনবল তৈরিতেও জার্মানির এই সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের নেতৃত্বে লুফথানসার একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সাক্ষাৎকালে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।