সালমান এফ রহমান
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন তিনি।বিএসইসি সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।
তাতে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়েন সালমান এফ রহমান। এবার তিনি বাদ পড়লেন বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত অপর দুই কোম্পানি শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পরিচালনা পর্ষদ থেকে।
গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ দুই কোম্পানির পুনর্গঠিত পর্ষদের অনুমোদন দেওয়া হয়।বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায় শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকোর পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।