ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
আগামী দিনে বাংলদেশের কর্তৃপক্ষের সঙ্গে ভারতের আলোচনায় পারস্পরিক সমৃদ্ধি, উন্নয়ন ও জনকল্যাণের বিষয়গুলো মূল প্রতিপাদ্য বিষয় হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন। আজ বুধবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনা করার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হলো ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের লোকজের কর্মকাণ্ড।
তাঁর এই মন্তব্য ভারত কীভাবে দেখছে, সেই প্রশ্ন করে জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য ভারত ওই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে কি না।রণধীর জয়সোয়াল প্রশ্নটির সরাসরি উত্তর এড়িয়ে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।