advertisement
advertisement

মবের ঘটনাকে কি এখন স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
মবের ঘটনাকে কি এখন স্বাভাবিক হিসেবে মেনে নিতে হবে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর কার্যালয়ে মব করে ‘পদত্যাগপত্রে’ সই নেওয়ার অভিযোগ ওঠে।

advertisement

বিএনপি সরকারের আট মাসও পার হয়নি এখনো। রাজধানীর মিরপুরে রাড্ডার মতো একটি স্বনামধন্য হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া এবং ইসিবিতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের বিশাল স্টুডিও ভাঙচুরের ঘটনার রেশ না কাটতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের সাংবাদিক পেটানো বা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কৃষক দল নেতার নেতৃত্বে মব করে পদত্যাগে বাধ্য করার ঘটনার অভিযোগ সামনে এসেছে।

চট্টগ্রামে নগর ভবনে অবস্থান করা এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে গিয়েও ফিরে আসতে হয়েছে পুলিশকে। অভিযোগ উঠেছে, মেয়র সেই সন্ত্রাসীকে কেটে পড়ার সুযোগ করে দিয়েছেন। যদিও মেয়রের দাবি, সেই সন্ত্রাসী তখন নগর ভবনে ছিলেন না।মিরপুরের দলীয় কিছু নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বড় বিষয় হচ্ছে, একজন নারী সংসদ সদস্যকে পদত্যাগেও বাধ্য করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হিমশিম খেলেও অন্তত এ ঘটনায় কঠোর অবস্থানের কারণে সরকার প্রশংসিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর