advertisement
advertisement

অভিযোগপত্র দিতে বাধা কারা, খুঁজে বের করার দাবি ত্বকীর বাবা রফিউর রাব্বির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
অভিযোগপত্র দিতে বাধা কারা, খুঁজে বের করার দাবি ত্বকীর বাবা রফিউর রাব্বির

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৩ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে

advertisement

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেন, ১০৬টি ধার্য তারিখ পার হলেও কেন এখনো অভিযোগপত্র দেওয়া হলো না, কে এর পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে, তা খুঁজে বের করে বিচার শুরু করতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৩ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে।রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার শাসনামলে সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছিল। ওই সময়ে ওসমান পরিবার নারায়ণগঞ্জে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল।

তাঁর অভিযোগ, তখন বিএনপির অনেক নেতাও ওসমান পরিবারের সহযোগী ছিলেন এবং তাঁদের মঞ্চে উঠেছেন।রফিউর রাব্বি বলেন, আজকে ঘাতক ওসমান পরিবার পালিয়ে গেলেও তাদের সে সময়ের বিএনপির সহযোগীরা এখন তাদের ব্যবসা পরিচালনাসহ তাদের হয়ে নারায়ণগঞ্জে কাজ করে চলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর