advertisement
advertisement

৫ বছর বয়সী শিশু গাড়িতে, তবু অভিবাসীকে লক্ষ্য করে আইসিই এজেন্টের গুলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
৫ বছর বয়সী শিশু গাড়িতে, তবু অভিবাসীকে লক্ষ্য করে আইসিই এজেন্টের গুলি

আইসিই এজেন্টরা অভিবাসীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পরে ওই ব্যক্তিকে আটক করে। ৮ অক্টোবর ২০২৬, নিউইয়র্ক

advertisement

নিউইয়র্কের ব্রঙ্কসে গতকাল বৃহস্পতিবার অভিযান চলাকালে ডমিনিকান বংশোদ্ভূত অভিবাসীকে গুলি করেছেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই যা আইস নামে পরিচিত) এজেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের পর নিউইয়র্ক নগরে এটি আইসিই এজেন্টদের প্রথম গুলির ঘটনা। নিউইয়র্ক নগরের কর্মকর্তারা বৃহস্পতিবার গভীর রাতে জানান, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল ৪টার কিছুক্ষণ পর মার্বেল হিল এলাকায়।

সেখানে আইসিইর এক এজেন্ট ওই অভিবাসীর গাড়ি লক্ষ্য করে গুলি চালান। এ সময় গাড়ির পেছনের আসনে পাঁচ বছর বয়সী একটি শিশু বসা ছিল। আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র সিএনএনকে জানায়, ওই ডমিনিকান অভিবাসীর আঘাত গুরুতর নয়। তাঁর ঘাড় ঘেঁষে গুলিটি চলে যায়। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেছে।

সূত্রটি আরও জানায়, ওই পাঁচ বছরের শিশুটিরও কোনো ক্ষতি হয়নি।নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে এই গুলির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শিশুটি শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষত রয়েছে।’সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ বলেন, আহত ব্যক্তি হচ্ছেন ২৮ বছর বয়সী অস্কার বেলগাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর