শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকও এসেছেন শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনায়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, মেহেরপুর
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ছেলে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করে। ৯ মাস আগে তার অস্বাভাবিক মৃত্যু বড় ধাক্কা হয়ে আসে। সেই শোক বয়ে বেড়াচ্ছেন মা নাজমা আক্তার। এরই মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ছোট মেয়ে মানসী হক বাঁধন। এই সাফল্য উদ্যাপন করতে আজ শুক্রবার মেয়েকে নিয়ে এসেছেন শিখো–প্রথম আলো জিপিএ–৫ সংবর্ধনায়। নাজমা আক্তার বলেন, ‘৯ মাস হলো আমার ছেলে ঢাকায় মারা গেছে। আজ এখানে এসেছি ছোট মেয়ে বাঁধনকে নিয়ে।
সে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। ছেলে হারানোর শোক বুকে চেপে মেয়ের সাফল্য উদ্যাপনে এসেছি।’প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।ফটো ফ্রেমে ছবি তুলছে বন্ধুরাসংবর্ধনার মেহেরপুর পর্ব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।