সাইবার হামলার প্রতীকী ছবি
গত মাসে দক্ষিণ কোরিয়ার অন্তত নয়টি ব্যাংকে সাইবার হামলা হয়েছিল। এসব ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ। তবে ব্যাংকগুলোতে সাইবার হামলার সঙ্গে সংশ্লিষ্ট সার্ভার এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) কোডিং টুলের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক জানিয়েছে, এই সাইবার হামলার পেছনে চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের ২৬ বছর বয়সী এক ব্যক্তি জড়িত থাকতে পারেন।
চীনে তৈরি একটি এআই এজেন্টের পাশাপাশি অ্যানথ্রোপিকের ক্লড এআই মডেল দিয়ে লেখা কোড ব্যবহার করে এসব সাইবার হামলা চালানো হতে পারে।ক্রাউডস্ট্রাইকের কাউন্টার অ্যাডভারসারি অপারেশনস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মেয়ার্স জানিয়েছেন, এ ঘটনা দেখিয়েছে, কীভাবে একজন ব্যক্তি এআই এজেন্ট ব্যবহার করে অল্প সময়ে অনেক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাতে পারেন। এ ঘটনা এআই এজেন্টের অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষ করে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হামলা প্রতিরোধে প্রতিষ্ঠানগুলোর প্রচলিত নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন উঠেছে।ক্রাউডস্ট্রাইকের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী এআরটেক্স নামের চীনে তৈরি একটি ওপেন সোর্স পেনিট্রেশন টেস্টিং টুল ব্যবহার করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।