advertisement
advertisement

মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে

বরিশাল বিমানবন্দর থানার এএসআই দেলোয়ার হোসেন

advertisement

বরিশালে মাদক সেবনের আসর থেকে আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন (৩৮) থানায় নেই। তিনি থানা থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, তিনি ছুটিতে আছেন। আটক দেলোয়ার বরিশাল নগরের বিমানবন্দর থানায় কর্মরত। তিনি খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার ভোরে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর গ্রামের একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় সেখান থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।অভিযানের নেতৃত্ব দেন ডিএনসি পরিদর্শক মো. জাহিদুল ইসলাম। তিনি গতকাল জানান, আটক চারজনের মধ্যে দেলোয়ারকে বিমানবন্দর থানার ওসির জিম্মায় দেওয়া হয়েছে।

অন্য তিনজনের মধ্যে বাড়ির মালিক মিরাজুল ইসলাম (৩৪) ও এক নারীর ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় তাঁদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর