advertisement
advertisement

গ্যালারিতে বসে ফাইনাল দেখলেন বাটলার, শেষ আটে সিলেটের রাগীব-রাবেয়ার মেয়েরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
গ্যালারিতে বসে ফাইনাল দেখলেন বাটলার, শেষ আটে সিলেটের রাগীব-রাবেয়ার মেয়েরা

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের আঞ্চলিক ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড়েরা। সিলেট জেলা স্টেডিয়াম, ৯ অক্টোবর।

advertisement

গ্যালারিতে বসে খেলা দেখছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার, আর মাঠে চলছিল প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট অঞ্চলের ফাইনাল। বাটলারের উপস্থিতিতেই রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ আটের টিকিট নিশ্চিত করল সিলেটের রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। আজ পড়ন্ত বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে সিলেটেরই আরেক দল সুগন্ধা ফুটবল একাডেমিকে।

ম্যাচের ১৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন রাগীব-রাবেয়ার ফরোয়ার্ড স্বর্ণা মুন্ডা।মূলত সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজিত দুই দিনের প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে যোগ দিতেই গতকাল সিলেটে এসেছেন পিটার বাটলার। যেখানে সিলেট অঞ্চলের নারী একাডেমিগুলো অংশ নেবে।

তবে গতকাল বিকেলে মাঠে উপস্থিত থেকে বাটলার মনোযোগের সঙ্গে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের আঞ্চলিক ফাইনালটি উপভোগ করেন।বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির মেয়েরা।ফাইনাল শেষে বাটলার নিজেই ম্যাচসেরা খেলোয়াড় বেছে নেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর