advertisement
advertisement

কৃষ্ণকলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
কৃষ্ণকলি

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

বাংলাদেশে মেয়েদের নাম কাজল এমনি এমনি হয় না। নামটা যেন একটা সূক্ষ্ম ব্যাখ্যা—একটা অদৃশ্য কারণ। যে মা-বাবা মেয়ের গায়ের রঙে শ্যামলতার কোমল ছায়া দেখেন, তাঁরা যেন আলতো করে নামের ভেতর সেই রঙের মর্যাদা রেখে দেন—কাজল। কিন্তু সমাজের চোখে নামটা হয়ে ওঠে আরেক রকম ব্যাখ্যা—একটা অযাচিত অঙ্ক, যেটা মেয়েটাকে জন্মের পর থেকেই কষে চলতে হয়। কাজলের বেলায়ও তাই হয়েছিল।

মায়ের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে সে যখন পাড়ার উঠানে খেলত, তখনই শুনে ফেলত— —‘বিয়ে দিতে কষ্ট হবে!’ মায়ের চোখে তখন একটা অদ্ভুত চাপা ভয় ভেসে উঠত। কাজল সেই ভয় বুঝত না, শুধু বুঝত—তার গায়ের রং নিয়ে মানুষের কৌতূহল, বিচার, আর বিষাদ আছে। তবু কাজল ছিল আশ্চর্য সুন্দর। গায়ের রং শ্যামল, কিন্তু সেই শ্যামলতায় ছিল নদীর জলের মতো দীপ্তি—রোদ পড়লে যেমন নদী কালচে হয়, তবু তার বুকের ওপর ঝিলমিল করে আলো।

কাজলের কপালটা ছিল প্রশস্ত, ভ্রু দুটো যেন আঁকা—কোনো শিল্পীর ধৈর্য নিয়ে টানা রেখা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর