৬ উইকেট পেয়েছেন খুলনার মেহেদী
ম্যাড়মেড়ে প্রথম রাউন্ড কাটার পর আজ দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটা বেশ ঘটনাবহুলই কেটেছে জাতীয় ক্রিকেট লিগে। এই রাউন্ডেও ব্যাটসম্যানরাই দাপট দেখাচ্ছেন। ঢাকার মোহাম্মদ নাঈম আর রংপুরের মিম মোসাদ্দেক আজ সেঞ্চুরি পেয়েছেন, মিরপুরে ৬ উইকেট পেয়েছেন খুলনার মেহেদী হাসান।মোহাম্মদ নাঈমের সেঞ্চুরিসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষেই বড় রানের পথে ঢাকা।
সিলেটের বিপক্ষে প্রথম দিনে ৯০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৩৪৩ রান করে ফেলেছে তারা। ওপেনার মোহাম্মদ নাঈম ২১৫ বলে ১৩১ রান করে আহত অবসর নিয়েছেন।সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈমসেঞ্চুরির পথে আছেন ৮০ রান করে অপরাজিত থাকা মার্শাল আইয়ুবও। ৩২ রানে অপরাজিত অধিনায়ক মাহিদুল ইসলামের সঙ্গে তিনি দ্বিতীয় দিন শুরু করবেন। ঢাকার দুই ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন নাসুম আহমেদ।
৮০ রান করে জিসান আলম আর ১০ রান করে আশিকুর রহমান এলবিডব্লু হয়েছেন তাঁর বলে।খুলনার বিপক্ষে বিপদে রাজশাহীমিরপুরের ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টাতেই অলআউট হয়ে গেছে রাজশাহী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।