দিপকেরা আটক হওয়ার পর এখন সিজেপির আন্দোলনে দায়িত্ব পালন করবেন অজিঙ্ক শিন্ডে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনে যাত্রার আগেই আজ শনিবার সকালে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। নিজেদের আটকের বিষয়টি আগেই হয়তো আঁচ করতে পেরেছেন দিপকেরা।
তাই আজ শনিবার আটকের পরই প্রকাশিত এক ভিডিও বার্তায় দিপকে জানিয়ে দিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে অজিঙ্ক শিন্ডে রাজধানী নয়াদিল্লিতে পরবর্তী প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেবেন। আজ শনিবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পরপরই ভেতর থেকেই দিপকে, সৌরভ ও রাঙ্কাকে আটক করে পুলিশ। দিল্লি পুলিশের একটি দল বিমানবন্দর থেকে তিনজনকে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, তিনজনকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে।দিপকে আটকের পরই ২০ সেকেন্ডের একটি মোবাইল ভিডিও বার্তায় তিনি জানান, সৌরভ দাস, রাঙ্কা ও তাঁকে আটক করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।