advertisement
advertisement

প্রথমবার প্রকাশ্যে খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, সাড়ে ৩ ঘণ্টা চলে গণনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
প্রথমবার প্রকাশ্যে খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, সাড়ে ৩ ঘণ্টা চলে গণনা

ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে থাকা দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। কুমারখালী, কুষ্টিয়া। ১০ অক্টোবর ২০২৬

advertisement

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর আখড়াবাড়িতে থাকা দানবাক্স বছরে চারবার খোলা হলেও এত দিন তা জানত না গণমাধ্যম ও স্থানীয় লোকজন। তবে এবার প্রথমবারের মতো দানবাক্স প্রকাশ্যে খোলা ও গণনা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে টাকা বের করা হয়। পরে লালন একাডেমির একটি কক্ষে বেলা দুইটা পর্যন্ত চলে গণনা।

গণনা শেষে দানবাক্সে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায় বলে জানানো হয়। এই টাকা আগামীকাল লালন একাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা করা হবে।কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, ফকির লালন শাহর দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবাক্স খোলা হয়ে থাকে।

তারই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ১৩৬তম তিরোধান দিবসের আগে আজ দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে।নাভিদ সারওয়ার আরও জানান, গত বছর ১৩৫তম তিরোধান দিবসের আগে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা এবং তিরোধান দিবসের তিন দিন পর দানবাক্স খুলে ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা পাওয়া গিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর