advertisement
advertisement

দুর্ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, দুই বিভাগের পরীক্ষা স্থগিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
দুর্ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, দুই বিভাগের পরীক্ষা স্থগিত

শিক্ষার্থী সাদমান রহমান এই স্থানে দুর্ঘটনার শিকার হন। গতকাল শনিবার গভীর রাতে সিলেটের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তপোবন আবাসিক এলাকার সামনে

advertisement

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।নিহত সাদমান রহমান (নাবিল) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

তাঁর বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। সাদমান বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সাদমান মোটরসাইকেলে মদিনা মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।

এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।দুর্ঘটনার পর উপস্থিত লোকজন সাদমানের সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইদের মুঠোফোনে কল করে বিষয়টি জানান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর