প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্ম
নিজেদের পছন্দের গেম তৈরি করতে প্রোগ্রামিং জানা বা জটিল সফটওয়্যার ব্যবহার করতে হবে না আর। নিজের পছন্দের গেমটি কেমন হবে, তা সাধারণ ভাষায় লিখে জানালেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে গেম তৈরি করে দেবে গুগল ল্যাবসের তৈরি ‘প্লেগ্রাউন্ড’।
প্ল্যাটফর্মটির মাধ্যমে গেম তৈরির পাশাপাশি সেগুলো খেলা ও অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে বলে জানিয়েছে গুগল।গুগলের তথ্যমতে, গেম তৈরিতে আগ্রহী, কিন্তু প্রোগ্রামিংয়ে দক্ষ নন, এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মে কোড লেখার পরিবর্তে টেক্সট নির্দেশনার মাধ্যমে গেম তৈরি করা যাবে।
পরে চ্যাটের মাধ্যমে নির্দেশনা দিয়েই গেমের বিভিন্ন উপাদান ও বৈশিষ্ট্যে পরিবর্তন আনার সুযোগ মিলবে।গুগল প্লেগ্রাউন্ডে গেম তৈরির কাজ শুরু করা যাবে একেবারে খালি ক্যানভাস থেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।