advertisement
advertisement

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, ভর্তি যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, ভর্তি যেভাবে

advertisement

দূরশিক্ষণ ও প্রফেশনাল শিক্ষার প্রসারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ‘মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর)’ প্রোগ্রামের ১০ম ব্যাচে (২০২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য, পুনর্বাসন ও ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্টের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক পেশায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাব্লেন্ডেড মোডের মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু একাডেমিক যোগ্যতা থাকতে হবে।

স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্রটেক্টিকস অ্যান্ড অর্থোটিকস, এমবিবিএস, বিডিএস, নার্সিং, ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর