অস্ট্রেলিয়া ও পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্ট
পাকিস্তানের ক্রিকেটে হঠাৎ অ্যাডাম গিলক্রিস্টের আবির্ভাব!নাম শুনে চমকে উঠলেন? ভাবছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট আবার পাকিস্তানের হয়ে খেলবেন নাকি! না, ঘটনা তা নয়। এই গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার নয়, পাকিস্তানের। বয়সেও নিতান্তই কিশোর। এই কিশোরের নাম গিলক্রিস্ট হলো কীভাবে? এর পেছনে আছে মজার এক গল্প।কীভাবে পাকিস্তানি কিশোর অ্যাডাম গিলক্রিস্টতার মা নাম রেখেছিলেন ‘অ্যাডাম’।
তবে ক্রিকেটপ্রেমী বাবা এর সঙ্গে ‘গিলক্রিস্ট’ জুড়ে দিয়েছেন। বোঝাই যাচ্ছে, তার বাবা গিলক্রিস্টের ভক্ত। তবে মিল শুধু নামেই নয়, খেলার ধরনেও। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতো পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্টও বাঁহাতি ব্যাটসম্যান। এমনকি উইকেটকিপারও। একটা জায়গায় অবশ্য অমিল—পাকিস্তানি গিলক্রিস্টের ক্রিকেটীয় আদর্শ শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
সম্প্রতি নিজের নামের গল্প এবং প্রিয় ক্রিকেটার সম্পর্কে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।রেনশর ১৯০, নতুন জীবন পেল অস্ট্রেলিয়াকোথায় খেলছে গিলক্রিস্টপাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্ট খেলছে স্কুল ক্রিকেটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।