advertisement
advertisement

এবার কেনিয়ায় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন রপ্তানি করবে ওয়ালটন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
এবার কেনিয়ায় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন রপ্তানি করবে ওয়ালটন

advertisement

এবার আফ্রিকার দেশ কেনিয়ায় পণ্য রপ্তানি করবে ইলেকট্রনিকস পণ্য তৈরির দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এ জন্য কেনিয়ার বেসরকারি খাতের প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংসের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ওয়ালটন।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ রোববার বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়। ওয়ালটন জানিয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে নিবন্ধিত নর্থ লাইট হোল্ডিংসের সঙ্গে এই চুক্তি করা হয়েছে দেশটিতে ওয়ালটনের ব্যবসার স্বার্থে।

চুক্তির আওতায় কেনিয়ার কোম্পানিটি দেশটির বাজারের জন্য ওয়ালটনের পণ্য কিনে বাজারজাতের পাশাপাশি গ্রাহক সেবা প্রদান ও পণ্যের প্রচারের কাজ করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর