advertisement
advertisement

শিশুদের পায়ে শিকল, মাথায় চড়-থাপ্পড়, ফেসবুকে ভাইরাল ছবি-ভিডিও নিয়ে যা জানা গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
শিশুদের পায়ে শিকল, মাথায় চড়-থাপ্পড়, ফেসবুকে ভাইরাল ছবি-ভিডিও নিয়ে যা জানা গেল

দুই শিশুর পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে

advertisement

মাথায় সাদা টুপি, পরনে পাঞ্জাবি। ছয় থেকে সাত বছর বয়সী ছোট্ট শিশুটির পা শিকল দিয়ে বাঁধা। মেঝেতে খালি পায়ে দাঁড়িয়ে কান্না করছে সে। তার মতো একই অবস্থা আরেক শিশুর। পায়ে শিকল বাঁধা অবস্থাতেই পবিত্র কোরআন পড়ছে সে।গতকাল শনিবার রাত থেকেই শিশুদের নির্যাতনের এমন দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ছবি দুটি লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার মাদ্রাসায়ে বাবুত তাকওয়া নামের একটি প্রতিষ্ঠান থেকে তোলা। গত বছর একটি ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এতে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে।অবশ্য শুধু এ দুটি ছবি নয়। একই প্রতিষ্ঠানের এমন নির্যাতনের আরও কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসব ভিডিও প্রতিষ্ঠানটির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে।ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের দরজা বন্ধ করে এক শিশুশিক্ষার্থীকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দিচ্ছেন মাদ্রাসার একজন শিক্ষক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর