advertisement
advertisement

বিটিআইয়ের সাফল্য গ্রাহক সন্তুষ্টি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
বিটিআইয়ের সাফল্য গ্রাহক সন্তুষ্টি

advertisement

যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি থেকে প্রকৌশলে স্নাতক করা এক তরুণের স্বপ্ন ছিল এমন একটি প্রতিষ্ঠান গড়ার, যা স্থাপত্যশৈলী, নির্মাণের মান, গ্রাহকসেবা, অঙ্গীকার রক্ষা ও নির্ভরযোগ্যতায় ‘উৎকৃষ্ট’ হবে।

সেই স্বপ্ন নিয়ে ১৯৮৪ সালে যাত্রা শুরু করে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজের (বিটিআই) একটি বড় সাফল্য গ্রাহকের ‘সন্তুষ্টি’ অর্জন।চার দশক পর প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা যায়, তারা ৯৫ শতাংশ প্রকল্প নির্ধারিত সময়ের আগে অথবা সময়ের মধ্যে হস্তান্তর করেছে।কর্মকর্তারা বলছেন, ‘বিটিআইয়ের গ্রাহকেরাই আমাদের সবচেয়ে বড় প্রচারমাধ্যম, চার দশক ধরে তাঁরাই আমাদের কথা বলে আসছেন।’ এর কারণ হিসেবে তারা বলছেন, কেবল ফ্ল্যাট হস্তান্তরেই দায়িত্ব শেষ করেন না বিটিআইয়ের কর্মীরা; বরং বিক্রয়োত্তর সেবায় কাজ করে যায় দুটি বিভাগ।

এর মধ্যে গ্রাহক সম্পর্ক বিভাগ (সিআরডি) হস্তান্তরের পর নির্দিষ্ট সেবাভেদে পাঁচ বছর পর্যন্ত, আর প্রপার্টি সিকিউরিটি ম্যানেজমেন্ট (পিএসএম) আজীবন গ্রাহকের পাশে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর