advertisement
advertisement

শিশুরা সহজে মাতৃভাষা শিখতে পারে কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
শিশুরা সহজে মাতৃভাষা শিখতে পারে কেন

শৈশবকালকে শিশুরা সহজে মাতৃভাষা শেখে কেন?

advertisement

ধরুন এক ইংরেজ পরিবার কোনো বাঙালি শিশুকে দত্তক হিসেবে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে সে খাঁটি আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি শিখবে সহজে। বড় হয়ে সে যদি তার মাতৃভাষা বাংলা শেখার চেষ্টা করে, তাহলে পারবে, যদিও অসুবিধা হবে। একটু কঠিন লাগবে। সময় লাগবে। বাংলা উচ্চারণও ঠিকভাবে হবে না।

কিন্তু যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি পরিবারের সন্তানেরা শিশু অবস্থা থেকেই বাসায় মাতৃভাষা বাংলায় কথা বলা, পড়া ও লেখা যেমন সহজে শিখতে পারে আবার একই সঙ্গে চারপাশের পরিবেশে অর্জিত অভিজ্ঞতায় আমেরিকানদের মতোই খাঁটি অ্যাকসেন্টে ইংরেজি বলা, লেখা ও পড়া খুব সহজে শিখে নিতে পারে। এর কারণ হলো, জন্মের সময় থেকেই মানুষের মস্তিষ্কের বিকাশের বিভিন্ন স্তরে কিছু অভিজ্ঞতা সহজে গ্রহণ ও শেখার একটি কাঠামো নির্ধারিত থাকে।

যেমন শৈশবে ভাষা, গান, নাচ প্রভৃতি শেখার উপযুক্ত সময়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর