পিকআপসহ জব্দ করা ভিজিএফের চাল। গতকাল রোববার রাতে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায়
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ সরকারি খাদ্যসহায়তার (ভিজিএফ) পাঁচ টন চাল পাচারের চেষ্টার অভিযোগে জব্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার এক ইউপি কর্মকর্তাকে আজ সোমবার দুপুরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত গোলাম মোস্তফা সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব।প্রশাসন সূত্র জানায়, মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।
অভিযোগ, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি গুদাম) থেকে সেসব চাল জেলেদের না দিয়ে বিক্রির উদ্দেশ্যে রোববার রাতে একটি মিনি পিকআপে করে কুমিল্লার লাকসামের দিকে পাঠানো হচ্ছিল।বিষয়টি জানতে পেরে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে চালবাহী গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ঘুরিয়ে চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।