হিউ জ্যাকম্যান
হিউ জ্যাকম্যানআজ ১২ অক্টোবর হলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যানের জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে অস্ট্রেলিয়ার সিডনিতে জন্ম নেন। এ অভিনেতার বয়স ৫৮ বছর পূর্ণ হলো। ‘এক্স-মেন’ সিরিজের উলভারিন চরিত্র তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে। তবে তাঁর পরিচয় শুধু সুপারহিরো চরিত্রে সীমাবদ্ধ নয়—মঞ্চে অভিনয়, গানের দক্ষতা, পুরস্কারজয়ী পারফরম্যান্স এবং ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই মিলিয়ে তাঁর ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়।
হিউ জ্যাকম্যানের অভিনয়জীবনের শুরু অস্ট্রেলিয়ায়। বিশ্ববিদ্যালয়ে যোগাযোগবিদ্যায় পড়াশোনা শেষ করে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান একাডেমি অব পারফর্মিং আর্টসে। ১৯৯৫ সালে টেলিভিশন সিরিজ ‘কোরেলি’তে অভিনয়ের মধ্য দিয়ে পেশাদার অভিনয়জীবন শুরু হয় তাঁর। এরপর মঞ্চনাটক ও সংগীতনাটকে অভিনয় করে নিজেকে তৈরি করেন। কিন্তু শুরুটাই ছিল চ্যালেঞ্জিং। একের পর এক সফল হননি। তাঁকে টানা পাঁচ বছর পরিশ্রম করতে হয়।
পরে ২০০০ সালে ‘এক্স-মেন’ সিনেমায় উলভারিন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান হিউ জ্যাকম্যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।