বিউলির ডালে টমেটো লইট্টা শুঁটকি
উপকরণলইট্টা শুঁটকি: ১০টিসারা রাত ধরে ভেজানো বিউলির ডাল: সিকি কাপটমেটো: ২টিতেল: সিকি কাপমরিচ: ১ চা-চামচমিষ্টি মরিচ: ৩ টেবিল চামচধনিয়াগুঁড়া: ১ চা-চামচহলুদ: ১ চা-চামচরসুন: ১টা বড় আস্ত (কিছু কুঁচি করা)পেঁয়াজকুচি: ২টিলবণ: স্বাদমতোকাঁচা মরিচ: ৫–৬টিপ্রণালিপ্রথমে শুঁটকি ভলো করে পরিষ্কার করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চুলায় হাঁড়ি বসিয়ে পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন ২–৩ মিনিট হালকা রান্না করে নিতে হবে।
পেঁয়াজ নরম হয়ে এলে এর সঙ্গে শুঁটকিসহ ওপরের সব উপকরণ কষিয়ে নিতে হবে ৫–৬ মিনিট। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে ঢেকে দিন। আরও ৭–৮ মিনিট রান্না করুন। লবণ চেখে নামিয়ে নিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।