advertisement
advertisement

সংস্কার ইস্যুতে বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সমঝোতা আছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
সংস্কার ইস্যুতে বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সমঝোতা আছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

advertisement

ব্যাংক, রাজস্ব খাতসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সরকারের একধরনের সমঝোতা আছে। এ কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। আজ সোমবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক হয়।বৈঠক শেষে রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকের সঙ্গে কথা বলেন।

সেখানে তিনি এ কথা বলেন। তাঁর কথোপকথনের রেকর্ড প্রথম আলো সংগ্রহ করেছে।বৈঠক শেষে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বড় সংস্কারের কথা আছে। এরপর জনগণের রায়ও পাওয়া গেছে।রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আমাদের পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলে সংস্কারের রূপরেখা দেওয়া আছে। প্রথমে পুনরুদ্ধার, পরে পুনঃপ্রতিষ্ঠা এবং শেষে সমৃদ্ধির যাত্রা—এই লক্ষ্য সামনে রেখে সংস্কার পরিকল্পনা হয়েছে।

অন্যদিকে আইএমএফ ও বিশ্বব্যাংকও বাংলাদেশে কিছু সংস্কার চায়।’রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জনগণ চায় আর্থিক খাতের শৃঙ্খলা, কর–জিডিপি অনুপাত বাড়ুক এবং শিল্পায়ন ও কর্মসংস্থান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর