এইচএসসি–সমমানের পরীক্ষায় অংশ নিতে আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা। ঢাকা, ২ জুলাই ২০২৬
সরকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তিন মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে। বোর্ডগুলো সোমবার শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে, এ বছর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া সম্ভব, কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে তা আগামী বছর থেকে সম্ভব হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়কে মতামত দেওয়া হয়েছে।
এতে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা ও মানসিক চাপ কমবে বলে মনে করছে সরকার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।