advertisement
advertisement

সিঙ্গাপুরের ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনারের স্বীকৃতি পেল বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেকট্রাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
সিঙ্গাপুরের ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনারের স্বীকৃতি পেল বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেকট্রাম

এসএসসিএলের লোগো

advertisement

সিঙ্গাপুরের ডিজিটাল উন্নয়ন ও তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে ‘ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। এর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান, ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএসসিএল।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার স্বীকৃতি হচ্ছে ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল ট্রেড ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে নিরাপদে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি ইস্যু, আদান-প্রদান এবং স্বাধীনভাবে যাচাই করা যায়।

আর তাই আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ, আন্তসংযুক্ত ও কাগজবিহীন ব্যবস্থায় এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।প্রসঙ্গত, এসএসসিএল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডকুমেন্ট ইন্টেলিজেন্স, এন্টারপ্রাইজ অটোমেশন, সাপ্লাই চেইন ফাইন্যান্সনির্ভর প্রযুক্তিসেবা দেওয়ার পাশাপাশি ডিজিটাল বাণিজ্য সেবা পরিচালনা করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর