ছবি: পুলিশের সৌজন্যে
নাটোর স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপটি ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ক্রিলের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন।এ সময় ক্রিল ল্যান্ডার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি তিনি বাংলাদেশে ভ্রমণকালে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জার্মান পর্যটকের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি।
এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগে থাকা ল্যাপটপ ও ক্যামেরা রেখে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।