বাংলাদেশ প্রেস কাউন্সিল
জাতীয় অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বা জনস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন সংবাদ প্রকাশের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা চায় বাংলাদেশ প্রেস কাউন্সিল। গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর বিরুদ্ধেও নিজেদের একই ধরনের ক্ষমতা থাকা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
এ ছাড়া শাস্তি হিসেবে সাংবাদিকদের আর্থিক জরিমানার বিধানও আইনে যোগ করা প্রয়োজন বলে মনে করে তারা।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেস কাউন্সিলের দেওয়া এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। অবশ্য প্রতিবেদনটি নিয়ে সংসদীয় কমিটিতে এখনো আলোচনা হয়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার মানোন্নয়ন, মান সংরক্ষণের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল বাংলাদেশ প্রেস কাউন্সিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।