advertisement
advertisement

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

জাতীয় সংসদ ভবন

advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ৯ নভেম্বর। ওই দিন বেলা সাড়ে তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে সংসদ অধিবেশন আহ্বানসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন সংক্ষিপ্ত হয়। চতুর্থ অধিবেশন কত দিন চলবে, তা এখনো ঠিক হয়নি।

অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে, অধিবেশন কত দিন চলবে।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়।এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর