বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি ব্যাংকগুলোর আমানত ও মুনাফা দুটোই কমেছে। এক বছরে এসব ব্যাংকের মোট আমানত ১১১ কোটি টাকা ও মুনাফা প্রায় ৫০০ কোটি টাকা বা সাড়ে ১৭ শতাংশ কমেছে।বাংলাদেশ ব্যাংকের আজ বুধবার প্রকাশিত ‘বাংলাদেশে বিদেশি ব্যাংকের কার্যক্রম: প্রবণতা ও পরিচালনাগত বিশ্লেষণ’ শীর্ষক একটি প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনটিতে বিদেশি ব্যাংকগুলোর আমানত, ঋণ, বিনিয়োগ, মুনাফাসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুনের শেষে বিদেশি ব্যাংকগুলোতে আমানত কমে হয়েছে ৮৭ হাজার ৩৭৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৮৭ হাজার ৪৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বিদেশি ব্যাংকগুলোর মোট আমানত ১১১ কোটি টাকা কমেছে।
এ ছাড়া গত জুনের শেষে বিদেশি ব্যাংকগুলোর সম্মিলিত মুনাফার পরিমাণ কমে ২ হাজার ৩২২ কোটি টাকায় নেমে আসে, যা গত বছরের একই সময়ে ছিল ২ হাজার ৮১৬ কোটি টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।