advertisement
advertisement

সিদ্ধেশ্বরীতে হচ্ছে সমন্বিত আবাসন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
সিদ্ধেশ্বরীতে হচ্ছে সমন্বিত আবাসন

advertisement

কমপ্রিহেনসিভের অন্যতম বড় প্রকল্প কমপ্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং। সিদ্ধেশ্বরীর ৫৬–৫৭ নম্বর ঠিকানায় প্রায় ৮৮ দশমিক ২৪ কাঠা জমির ওপর প্রকল্পটি তৈরি হচ্ছে। এতে চারটি টাওয়ারের পাশাপাশি পাঁচতলা একটি পৃথক কমিউনিটি ভবন ও শিশুদের খেলার জায়গা রাখা হয়েছে। প্রতিটি টাওয়ারে রয়েছে সবুজ ছাদবাগান, পরিবার নিয়ে আড্ডা দেওয়ার ব্যবস্থা ও পৃথক বারবিকিউকর্ণার।

প্রকল্পটিতে আবাসনের পাশাপাশি কমিউনিটি সুবিধা, নিরাপত্তা, ফিটনেস ও বিনোদনের জায়গা, শিশুদের জন্য ফানজোন। কমিউনিটি বিল্ডিংয়ে রয়েছে ওয়েটিং লাউঞ্জ, মিটিং রুম, হলরুম, জিম, ক্যাফে ও ইনফিনিটি সুমিংপুল। কমিউনিটি বিল্ডিংয়ের নির্ধারিত স্থানে সবুজ ও উন্মুক্ত পরিসর রাখা হয়েছে। প্রকল্পটির জন্য লিড গোল্ড প্রাক্​–সনদ অর্জন করেছে কমপ্রিহেনসিভ।

প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার, সবুজায়ন এবং পানি ও শক্তির দক্ষ ব্যবহারের বিষয়ও পরিকল্পনায় রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর