চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে ১৮টি কোচের একটি রেক এসে পৌঁছেছে। আজ শুক্রবার দুপুরে
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানি করা ব্রডগেজ (বিজি) যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। ১৮টি কোচের একটি রেক গেদে-দর্শনা আন্তর্জাতিক রেলপথ হয়ে বাংলাদেশে প্রবেশ করে।রেলওয়ের কর্মকর্তারা জানান, ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের কাছ থেকে কোচগুলো সংগ্রহ করা হয়েছে।
ভারত থেকে প্রথম চালানে আসা ১৮টি কোচ দর্শনা সীমান্তে গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা করার পর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।কোচ গ্রহণকালে প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম, রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল বিন ওমর, অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা সাইফুল ইসলাম ও দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে গেদে চেকপোস্টের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়।
কোচগুলো সৈয়দপুর রেলওয়ের নিজস্ব কারখানার নেওয়া হবে।এর আগে ১২ অক্টোবর ভারতের হুসেনপুর থেকে ১৮টি কোচ নিয়ে রেকটি দর্শনা সীমান্তের উদ্দেশে যাত্রা শুরু করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।