নাড়ু বানাতে ঘিয়ে ভাজা সুজি, দুধের ক্ষীর ও এলাচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিন
সুজি দিয়েও বানাতে পারেন নাড়ু। রেসিপি দিয়েছে টুম্পার স্বপ্নরাজ্যউপকরণঘিয়ে ভাজা সুজি আধা কাপনারকেল কোরা ২ কাপচিনি এক কাপের চার ভাগের তিন ভাগদুধের ক্ষীর আধা কাপএলাচের গুঁড়া সিকি চা-চামচপানি সামান্যঅপু বিশ্বাস পূজার সময় যে ধরনের পদ রাঁধবেনপ্রণালিপ্রথমে সুজিগুলোকে ঘিয়ে ভালোভাবে ভেজে বাদামি রং করে নিতে হবে। অন্য একটি কড়াইয়ে নারকেল কোরা, চিনি ও পানি দিয়ে ভালোভাবে জ্বাল দিয়ে পাক তৈরি করে নিন।
পাক সম্পূর্ণ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সুন্দরভাবে পাটায় বেটে নিতে হবে। এরপর এর সঙ্গে ঘিয়ে ভাজা সুজি, দুধের ক্ষীর ও এলাচের গুঁড়া মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে হাতের সাহায্যে চৌকোনা আকারে নাড়ু তৈরি করুন।বনিকবাড়ির শতবর্ষী পূজা
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।