advertisement
advertisement

ঘরে হেড গরম, বিদেশে কেন শীতল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
ঘরে হেড গরম, বিদেশে কেন শীতল

আউট হয়ে ফিরছেন হেড

advertisement

ব্যাট হাতে ট্রাভিস হেড কী করতে পারেন, সেটা সবাই জানেন। বাক্যটাতে একটু সম্পাদনা হয়তো দরকার। অস্ট্রেলিয়ার মাটিতে হেড কী করতে পারেন, সেটা সবাই দেখেছে। টেস্টে দেশের বাইরে তো হেডের ব্যাট কথাই বলে না, মানুষ আর দেখবে কীভাবে!দুই হেডের পার্থক্য কতটা?অস্ট্রেলিয়ার মাটিতে হেডের ব্যাটিং গড় ৫১.৮৬, বিদেশে তা নেমে আসে ৩১.৬২-এ। সর্বশেষ ডারবান টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২০ রানে আউট হওয়ার পর পুরোনো প্রশ্নটি আবার তাই সামনে এসেছে।

বিদেশের মাটিতে হেডের কী হয়!ঘরে সিংহ, বিদেশে কেন ম্লানআগ্রাসী ব্যাটিং, দ্রুত রান তোলার ক্ষমতা আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য—সব মিলিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হেড। সেই হেডের বিদেশের মাটিতে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর টেস্ট ক্যারিয়ারের ১২টি সেঞ্চুরির ১১টিই এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে।ঘরের মাঠে ভালো খেলা কোনো ব্যাটসম্যানের জন্য অস্বাভাবিক নয়।

মাইকেল হাসির ক্যারিয়ারেও ঘরের মাঠ ও বিদেশের পারফরম্যান্সে এমন ব্যবধান ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর