advertisement
advertisement

সঙ্গীহীন জীবনে চিড়িয়াখানার প্রাণীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
সঙ্গীহীন জীবনে চিড়িয়াখানার প্রাণীরা

নিঃসঙ্গ একা মাটিতে শুয়ে আছে ডোরাকাটা হায়না। জাতীয় চিড়িয়াখানা, মিরপুর

advertisement

প্রাণীদেরও প্রয়োজন হয় সঙ্গের। কিন্তু রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দশটি প্রাণীর দিন কাটছে সঙ্গীহীন অবস্থায়। এদের মধ্যে একটি আফ্রিকান গন্ডার ২০১৩ সাল থেকে একা। চারপাশে মানুষ আর পরিচিত পরিবেশ থাকলেও নেই নিজ প্রজাতির সঙ্গী। একা বসে থাকা, নির্দিষ্ট জায়গায় ঘুরে বেড়ানো আর নীরবে সময় কাটানো, এভাবেই কাটছে তাদের দিন।

চিড়িয়াখানার এই প্রাণীগুলোর নিঃসঙ্গ জীবন মনে করিয়ে দেয়, বেঁচে থাকার জন্য খাবার ও আশ্রয়ের পাশাপাশি সঙ্গও গুরুত্বপূর্ণ।নিঃসঙ্গ একা মাটিতে শুয়ে আছে ডোরাকাটা হায়না। জাতীয় চিড়িয়াখানা, মিরপুরখাঁচার এক পাশে বসে আছে হামাদ্রিয়াস বেবুনটি। ২০২২ সাল থেকে সঙ্গীহীন প্রাণীটির দিন কাটছে এভাবেইএকা ঘুরে বেড়াচ্ছে আফ্রিকান গন্ডারটি।

একসময় তারও ছিল সঙ্গী, এখন দীর্ঘ ১৩ বছর কাটছে নিঃসঙ্গতায়খাঁচার জালের আড়ালে ঝাপসা দেখা যায় আফ্রিকান সাদা সিংহ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর