advertisement
advertisement

ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি, নম্বর কমল, আবেদন শুরু ১ নভেম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি, নম্বর কমল, আবেদন শুরু ১ নভেম্বর

ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণিতে

advertisement

দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে। আবেদন করা যাবে ৫ ডিসেম্বর ২০২৬ বিকেল পাঁচটা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে পরিচালিত ক্যাডেট কলেজগুলো আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের প্রশিক্ষণ ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়।

দেশে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য তিনটিসহ ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে আবেদনের যোগ্যতা—ভর্তির জন্য শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর