advertisement
advertisement

তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
তাঁরা এক বিসিএসে ক্যাডার হয়ে চাকরি করছেন, আরেকটিতে বাদ ‘ভেরিফিকেশনে’

ইফতেখারুল ইসলাম ও নুরে আলম

advertisement

নুরে আলম ৪৪তম বিসিএসের আনসার ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। বর্তমানে আনসারের সহকারী পরিচালক হিসেবে কর্মরত তিনি।আবার ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারেও নুরে আলম সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে গেজেট প্রকাশের পর তিনি দেখেন তাঁর নাম নেই।একই রকম ঘটনার ভুক্তভোগী নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মো. ইফতেখারুল ইসলাম।৪৮তম বিসিএসে (বিশেষ) সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমান স্বাস্থ্য ক্যাডারে কর্মরত তিনি।

অথচ ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে বাদ পড়েছেন তিনি।১৪ অক্টোবর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর বিষয়টি জানতে পারেন নুরে আলম ও ইফতেখারুল ইসলাম।কেন তাঁদের নাম নেই, প্রকাশিত তথ্যে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। নুরে আলম ও ইফতেখারুল ইসলামের ভাষ্য, এর আগে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করা হলেও নিজেদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়ার কথা তাঁদের জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে ভেরিফিকেশন বা যাচাই–বাছাইয়ে বাদ দেওয়া হয়েছে তাঁদের।৪৫তম বিসিএসে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর