রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে গতকাল সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে (৭২) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ ঢাকা মেডিকেল হিমাগারে আছে। তাঁর দুই মেয়ের একজন যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি ফিরলে দাফন করা হবে।নিহত ব্যক্তির ঘনিষ্ঠজন ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।মোশাররফ হোসেন বিসিএস ৮১ ব্যাচের কর্মকর্তা ছিলেন।
তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। থাকতেন রাজধানীর বনানীতে। মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে গিয়েছিলেন মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলে রেখে তিনি একপর্যায়ে নির্মাণাধীন ভবনটির ভেতরে চলে যান। বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে প্রথম আলো আজ শনিবার কথা বলেছে অফিসার্স ক্লাবের একজন কর্মকর্তার সঙ্গে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।