ইলন মাস্কের উড়ন্ত গাড়ি
উড়ন্ত গাড়ি তৈরির পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা করছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এবার নতুন টেসলা রোডস্টারের উড্ডয়নক্ষমতা প্রদর্শনের দাবি করেছেন তিনি। রকেট থ্রাস্টারের সাহায্যে গাড়িটি বাতাসে ভেসে থাকতে পারবে, মাঝআকাশে ডিগবাজি খেতে পারবে এবং পরে নিরাপদে মাটিতে নেমে আসতে পারবে।
২০২৮ সালের মধ্যে গাড়িটির উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্র থেকে নতুন রোডস্টারের একটি প্রদর্শনী সম্প্রচার করা হয়। এতে দেখা যায়, গাড়িটি একটি উল্টো ঢাল বেয়ে ওপরে ওঠার পর ডিগবাজি খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। এ সময় গাড়িটির রকেট থ্রাস্টার চালু হলে সেটি বাতাসে ভেসে থাকে এবং পরে নিরাপদে অবতরণ করে।
ব্যতিক্রমী এই প্রদর্শনী দেখে উপস্থিত দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।