advertisement
advertisement

তরুণের মুখে স্প্রে করেন পাশে বসা দুই নারী, হাতিয়ে নেওয়া হয় লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
তরুণের মুখে স্প্রে করেন পাশে বসা দুই নারী, হাতিয়ে নেওয়া হয় লাখ টাকা

অজ্ঞান হয়ে পড়ে থাকা জাবেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। গতকাল রাতে

advertisement

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওই তরুণ ঘরে ফিরেছেন।

তাঁর দাবি, একটি অটোরিকশায় পাশে বসা দুই নারী তাঁকে অজ্ঞান করে ১ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মনু মিয়ার মসজিদ এলাকা থেকে ওই তরুণকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জ্ঞান ফেরার পর আজ রোববার সকালে তিনি হাসপাতাল থেকে ঘরে ফেরেন।ওই তরুণের নাম মো. জাবেদ উদ্দিন (২২)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর